মাঠে ইতিহাস, সংবাদ সম্মেলনে স্বপ্ন আর গর্বের গল্প: নবী-ইসাখিলের দিনটা যেমন ছিল

মাঠে ইতিহাস, সংবাদ সম্মেলনে স্বপ্ন আর গর্বের গল্প: নবী-ইসাখিলের দিনটা যেমন ছিল

জানুয়ারী 12, 2026 - 10:31
 0  3
মাঠে ইতিহাস, সংবাদ সম্মেলনে স্বপ্ন আর গর্বের গল্প: নবী-ইসাখিলের দিনটা যেমন ছিল

মোহাম্মদ নবীর হাতে ম্যাচ সেরার ট্রফি, তাঁর চোখেমুখে আনন্দের ছাপ।

তাঁর দল নোয়াখালী এক্সপ্রেস ঢাকা ক্যাপিটালসের বিপক্ষে ম্যাচ জিতেছে ৪১ রানে। যে জয়ে নবীর অবদান বল হাতে ২ উইকেট, ব্যাট হাতে ১৩ বলে ১৭ রান। তিন শর বেশি রান ওঠা ম্যাচে এমন পারফরম্যান্সে ম্যাচসেরা হওয়ার কথা নয়। ট্রফিটা আসলে তাঁরও নয়।

ম্যাচসেরা না হয়েও সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামের সংবাদ সম্মেলনকক্ষে নবীই হয়ে উঠলেন সবচেয়ে আকাঙ্ক্ষিত মানুষ। আর সেটা আফগানিস্তানের তারকা অলরাউন্ডার হিসেবে নয়, একজন গর্বিত বাবা হিসেবে। নোয়াখালীর জয়ে ম্যাচসেরা হয়েছেন নবীরই ছেলে হাসান ইসাখিল। খেলা শেষে তিনি সাংবাদিকদের সামনে এলেন ছেলেকে নিয়ে, সঙ্গে ট্রফিটাও।

মিনিট দশেকের সেই সংবাদ সম্মেলনে সিলেটে বিপিএল কাভার করতে আসা সাংবাদিকদের সময় কেটেছে মুগ্ধতা আর কৌতূহলে। বাবা-ছেলের বন্ধুত্ব, ছোটখাটো রসিকতা তো সেখানে থাকলই, শোনা গেল দীর্ঘদিনের অপেক্ষা পূরণের আনন্দ আর বড় স্বপ্নের কথাও।

উপস্থিত সাংবাদিকের অনেকেরই ক্রিকেটের অনেক বড় তারকা ক্রিকেটারের প্রশ্নোত্তর-পর্বে অংশ নেওয়ার স্মৃতি আছে। শিরোপা উদ্‌যাপন বা বড় উপলক্ষের সাক্ষীও তারা বহুবার হয়েছেন। কিন্তু বাবা-ছেলের সংবাদ সম্মেলন কাভারের অভিজ্ঞতা তাঁদের এবারই প্রথম।
এই সংবাদ সম্মেলনের আগেই সাংবাদিকেরা আরেকটি ‘প্রথম’-এর সাক্ষী হয়েছেন। প্রথমবারের মতো একই দলের হয়ে মাঠে নেমেছিলেন বাবা নবী ও ছেলে ইসাখিল। এর আগে ৬ টি-টোয়েন্টিতে প্রতিপক্ষ হিসেবে খেললেও গতকালই প্রথম একই দলের হয়ে মাঠে নেমেছিলেন তারা। নবী ও ইসাখিল শুধু ম্যাচই খেলেননি, জুটি বেঁধে ব্যাটিংও করেছেন। চতুর্থ উইকেটে যোগ করেছেন ৫৩ রান। শীর্ষ-স্তরের টি-টোয়েন্টি লিগে কোনো বাবা-ছেলের একসঙ্গে ব্যাটিংয়ের রেকর্ড এই প্রথম।

আপনার প্রতিক্রিয়া কি?

পছন্দ করুন পছন্দ করুন 0
অপছন্দ অপছন্দ 0
ভালোবাসা ভালোবাসা 0
মজার মজার 0
গোস্বামী গোস্বামী 0
দুঃখজনক দুঃখজনক 0
বাহ! বাহ! 0
Md. Firoj Uddin As a passionate news reporter, I am fueled by an insatiable curiosity and an unwavering commitment to truth. With a keen eye for detail and a relentless pursuit of stories, I strive to deliver timely and accurate information that empowers and engages readers.