ইয়ামিকে প্রশংসায় ভাসালেন আলিয়া, কারণ...
ইয়ামিকে প্রশংসায় ভাসালেন আলিয়া, কারণ...
সিনেমা হলে মুক্তির পর সেভাবে ব্যবসা করতে পারেনি ‘হক’, তবে ওটিটি প্ল্যাটফর্ম নেটফ্লিক্সে আসার পর থেকেই প্রশংসিত হচ্ছে ‘হক’ সিনেমাটি। ছবিতে ইয়ামি গৌতমের অভিনয়ের প্রশংসায় পঞ্চমুখ নেট–দুনিয়া। এবার ইয়ামির প্রশংসায় পঞ্চমুখ আলিয়া ভাট।
ভারতের ইতিহাসের অন্যতম গুরুত্বপূর্ণ একটি আইনি লড়াই থেকে অনুপ্রাণিত এই সিনেমা। সম্প্রতি নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে ইয়ামির উদ্দেশে প্রশংসা করেন আলিয়া। তিনি লেখেন, ‘ইয়ামি, “হক”-এ তুমি নিখুঁত অভিনয় করেছ! এটি আমার দেখা সর্বকালের সেরা নারী অভিনয়গুলোর একটি। যেমনটা ফোনেও বলেছিলাম…আমি তোমার একজন ভক্ত, আর ভবিষ্যতে তোমার সব কাজ দেখার জন্য অধীর অপেক্ষায় আছি—যেগুলো আবারও আমাদের মুগ্ধ ও আনন্দিত করবে।’
আলিয়ার বার্তার জবাবে ইয়ামি গৌতম
আলিয়ার এই আন্তরিক বার্তার উত্তরে ইয়ামি গৌতম লেখেন, ‘একজন অসাধারণ অভিনেত্রী ও দুর্লভ মানুষই এমন উদার দৃষ্টিভঙ্গি রাখতে পারেন। আলিয়া, তোমার কাজ আর পেশাদারত্ব আমি সব সময়ই শ্রদ্ধার সঙ্গে দেখি। আজ সকালে আমাদের যে হৃদয়ছোঁয়া কথোপকথনটি হলো, সেটি সত্যিই মনে রাখার মতো। এমন আরও অনেক মুহূর্তের প্রত্যাশায় রইলাম। প্রতিদিন আমরা যেন একে অন্যের শক্তি হয়ে থাকি।’

‘হক’ সম্পর্কে
সুপর্ণ এস ভার্মা পরিচালিত ‘হক’ ছবিতে ইয়ামি গৌতম ছাড়াও গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন ইমরান হাশমি, বর্তিকা সিং, দানিশ হুসেন, শিবা চাড্ডা ও অসীম হাত্তাঙ্গাডি। ছবিটি প্রযোজনা করেছে জংলি পিকচার্স।
২০২৫ সালের ৭ নভেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়া ‘হক’ সম্প্রতি নেটফ্লিক্সে আসার পর ব্যাপক সাড়া পাচ্ছে।
আপনার প্রতিক্রিয়া কি?
পছন্দ করুন
0
অপছন্দ
0
ভালোবাসা
0
মজার
0
গোস্বামী
0
দুঃখজনক
0
বাহ!
0