প্রিয় প্রার্থীকে ভোট দিতে বাড়ির পথে ভোটাররা
দরজায় কড়া নাড়ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। নির্বাচনকে সামনে রেখে বহু মানুষ রাজধানী ছেড়ে নিজ নিজ এলাকার উদ্দেশ্যে রওনা হয়েছেন। যাতে সবাই নিজ নিজ এলাকায় পৌঁছে ভোট প্রদান করতে পারেন, সে জন্য ১১ তারিখ থেকে সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। এ কারণে অনেকেই ১০ তারিখ কর্মদিবস শেষে বাড়ির পথে যাত্রা করেছেন।
ফলে বাস টার্মিনাল, লঞ্চ টার্মিনাল ও ট্রেন স্টেশনগুলোতে উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে। সত্তরোর্ধ্ব বৃদ্ধা সুফিয়া বেগম কেন বাড়ি যাচ্ছেন—এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, “অনেক বছর পর ভোট দেব, এই আনন্দেই বাড়ি যাচ্ছি।”
ময়মনসিংহগামী নতুন ভোটার মো. হৃদয় জানান, তিনি দুই ঘণ্টা ধরে বাসের লাইনে দাঁড়িয়ে আছেন। তবুও তাঁর কোনো কষ্ট নেই। তিনি বলেন, “জাতীয় নির্বাচনে নিজের পছন্দের প্রার্থীকে ভোট দেব—এই ভাবনাতেই আনন্দ লাগছে।”
ভোট প্রদানকে কেন্দ্র করে সাধারণ মানুষের মধ্যে উল্লেখযোগ্য উৎসাহ ও উদ্দীপনা লক্ষ্য করা গেছে।
প্রতিবেদন: স্টাফ রিপোর্টার, ফজলে রাব্বি
আপনার প্রতিক্রিয়া কি?
পছন্দ করুন
0
অপছন্দ
0
ভালোবাসা
0
মজার
0
গোস্বামী
0
দুঃখজনক
0
বাহ!
0