এবারের নির্বাচন হবে ঋণখেলাপিদের সংসদের বাইরে পাঠানোর নির্বাচন: হাসনাত আবদুল্লাহ

এবারের নির্বাচন হবে ঋণখেলাপিদের সংসদের বাইরে পাঠানোর নির্বাচন: হাসনাত আবদুল্লাহ

জানুয়ারী 12, 2026 - 10:41
 0  5
এবারের নির্বাচন হবে ঋণখেলাপিদের সংসদের বাইরে পাঠানোর নির্বাচন: হাসনাত আবদুল্লাহ

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক ও কুমিল্লা-৪ (দেবীদ্বার) আসনের প্রার্থী হাসনাত আবদুল্লাহ বলেছেন, এবারের নির্বাচন হবে ঋণখেলাপিদের সংসদের বাইরে পাঠানোর নির্বাচন।

আজ রোববার দুপুরে কুমিল্লার দেবীদ্বার উপজেলার বড়শালঘর ইউনিয়নের সৈয়দপুর বাজারে ‘আগ্রাসনবিরোধী পদযাত্রা’ কর্মসূচির অংশ হিসেবে গণসংযোগকালে তিনি এ কথা বলেন।

হাসনাত আবদুল্লাহ বলেন, ‘আমাদের আগে দুর্নীতিটা বন্ধ করতে হবে। যেমন ধরেন, একটা বড় ট্যাংকের মধ্যে অনেক ফুটো আছে। এতে আপনি যতই পানি দেন, কোনো লাভ হবে? হবে না। আর এই ছিদ্রগুলোই হচ্ছে দুর্নীতি। ট্যাংকে পানি থাকে না, এর মূল কারণটা হচ্ছে দুর্নীতি। এবারের নির্বাচন হবে দুর্নীতি বন্ধ করার নির্বাচন। এবারের নির্বাচন হবে চাঁদাবাজমুক্ত হওয়ার নির্বাচন।’

এনসিপির এই নেতা বলেন, ‘আমাদের কোনো গুন্ডাপান্ডা নাই। আমাদের পক্ষ থেকে কেউ কি ফোন দিয়ে আপনাদের কখনো ভয়ভীতি দেখাইছে? না দেখায়নি। প্রোগ্রামে আসতে হবে, না আসলে বাসা থেকে উঠায় নিয়ে আসবে—এমন কিছু কেউ কি বলছে? বলেনি। আমরা এসব পথে হাঁটব না। আমরা ভালোবাসা দিয়ে আপনাদের কাছে আসব। প্রয়োজনে পায়ে ধরে ভোটভিক্ষা চাইব। বলব ভাই, আপনি আমাদেরকে একটু সহায়তা করেন। চুরি করার চাইতে, দুর্নীতি করার চাইতে, রাস্তার মাটি খাওয়ার চাইতে, ইট খাওয়ার চাইতে, ভোটভিক্ষা করাটা বেশি সম্মানের।’

ভোটারদের উদ্দেশে হাসনাত আবদুল্লাহ বলেন, ‘যদি আপনারা মনে করেন, এই ছেলেটা আমার ঘরের, এই ছেলেটাকে দিয়ে সম্ভব, তাহলে আপনারা আমাদের জন্য কাজ করবেন। এটাই আপনাদের কাছে প্রত্যাশা।’

গণভোটে ‘হ্যাঁ’ ভোট চান উল্লেখ করে হাসনাত আবদুল্লাহ বলেন, ‘আমরা দুর্নীতিমুক্ত বাংলাদেশ চাই। আমরা চাঁদাবাজমুক্ত বাংলাদেশ চাই। আমরা চাই, বাংলাদেশে পড়াশোনা করে আপনাদের ছেলেরা যথাযথভাবে চাকরি পাবে। আমরা চাই, স্বাধীন নির্বাচন কমিশনের মধ্য দিয়ে নির্বাচন হবে। দুবারের বেশি একজন প্রধানমন্ত্রী থাকতে পারবেন না—এই নিয়মটা চাই।’

রোববার সকাল থেকে দিনব্যাপী দেবীদ্বার উপজেলার বড়শালঘর ইউনিয়নের ভবানীপুর, প্রজাপতি বাজার, সংচাইল, ছোটশালঘর, মন্ত্রী বাড়ি স্টেশনসহ বিভিন্ন এলাকায় ভারতীয় আগ্রাসনবিরোধী পদযাত্রায় অংশ নেন হাসনাত আবদুল্লাহ। এ সময় স্থানীয় এনসিপি ও জামায়াতের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

আপনার প্রতিক্রিয়া কি?

পছন্দ করুন পছন্দ করুন 0
অপছন্দ অপছন্দ 0
ভালোবাসা ভালোবাসা 0
মজার মজার 0
গোস্বামী গোস্বামী 0
দুঃখজনক দুঃখজনক 0
বাহ! বাহ! 0
Md. Firoj Uddin As a passionate news reporter, I am fueled by an insatiable curiosity and an unwavering commitment to truth. With a keen eye for detail and a relentless pursuit of stories, I strive to deliver timely and accurate information that empowers and engages readers.