৩৫ জেলায় নিপা ভাইরাস, শীতে বাড়ে সংক্রমণ

৩৫ জেলায় নিপা ভাইরাস, শীতে বাড়ে সংক্রমণ

জানুয়ারী 24, 2026 - 00:34
জানুয়ারী 24, 2026 - 00:36
 0  9
৩৫ জেলায় নিপা ভাইরাস, শীতে বাড়ে সংক্রমণ

দেশের ৩৫ জেলায় নিপা ভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে। আইইডিসিআর জানায়, ২০২৪ সালে নিপা ভাইরাসে আক্রান্ত পাঁচজনের সবাই মারা গেছেন।

বুধবার এক আলোচনা সভায় আইইডিসিআরের বৈজ্ঞানিক কর্মকর্তা শারমিন সুলতানা বলেন, প্রতি বছর শীতকালে দেশে নিপা ভাইরাসের প্রাদুর্ভাব দেখা যায়। এটি অত্যন্ত মারাত্মক একটি ভাইরাস, যেখানে আক্রান্তদের প্রায় ৭২ শতাংশের মৃত্যু ঘটে।

সাধারণত কাঁচা খেজুরের রস পান করার মাধ্যমে মানুষ এই ভাইরাসে আক্রান্ত হয়। এছাড়া প্রায় ২৮ শতাংশ ক্ষেত্রে একজন থেকে অন্যজনের মধ্যে সংক্রমণ ছড়ায়। নিপা ভাইরাসের বিরুদ্ধে এখনো কার্যকর কোনো চিকিৎসা বা টিকা নেই।

ফরিদপুর, রাজবাড়ী, নওগাঁ ও লালমনিরহাটে সংক্রমণ ও মৃত্যুহার বেশি হওয়ায় এসব জেলায় বিশেষ নজরদারি জোরদার করা হয়েছে।

আপনার প্রতিক্রিয়া কি?

পছন্দ করুন পছন্দ করুন 0
অপছন্দ অপছন্দ 0
ভালোবাসা ভালোবাসা 0
মজার মজার 0
গোস্বামী গোস্বামী 0
দুঃখজনক দুঃখজনক 0
বাহ! বাহ! 0