এবিবির চেয়ারম্যান মাসরুর আরেফিন, সেক্রেটারি আহসান জামান

এবিবির চেয়ারম্যান মাসরুর আরেফিন, সেক্রেটারি আহসান জামান

জানুয়ারী 13, 2026 - 01:37
 0  3
এবিবির চেয়ারম্যান মাসরুর আরেফিন, সেক্রেটারি আহসান জামান

দেশের ব্যাংকগুলোর শীর্ষ নির্বাহীদের সংগঠন অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স, বাংলাদেশের (এবিবি) চেয়ারম্যান হিসেবে পুনর্নির্বাচিত হয়েছেন সিটি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মাসরুর আরেফিন। সংগঠনটির নতুন সেক্রেটারি জেনারেল নির্বাচিত হয়েছেন ট্রাস্ট ব্যাংকের এমডি ও সিইও আহসান জামান চৌধুরী। মাসরুর আরেফিনের নেতৃত্বাধীন এবিবির নতুন কমিটি ২০২৬-২০২৭ মেয়াদে দুই বছর দায়িত্ব পালন করবে।

সম্প্রতি অনুষ্ঠিত এবিবির ২৮তম বার্ষিক সাধারণ সভায় (এজিএম) এ কমিটি গঠিত হয়। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে সংগঠনটি।

এবিবির নতুন কমিটিতে তিনজন ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তারা হলেন প্রাইম ব্যাংকের এমডি হাসান ও. রশীদ, পূবালী ব্যাংকের এমডি মোহাম্মদ আলী এবং ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের এমডি মোহাম্মদ মামদুদুর রশীদ।

কমিটির কোষাধ্যক্ষ নির্বাচিত হয়েছেন এনআরবি ব্যাংকের এমডি তারেক রিয়াজ খান এবং যুগ্ম সম্পাদক হয়েছেন যমুনা ব্যাংকের এমডি মির্জা ইলিয়াস উদ্দিন আহমেদ। এ ছাড়া এজিএমে আরও ১২ জন ব্যাংকের এমডি ও সিইওকে এবিবির পরিচালনা পর্ষদের সদস্য হিসেবে নির্বাচিত করা হয়েছে।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, নবনির্বাচিত চেয়ারম্যান মাসরুর আরেফিন একজন অভিজ্ঞ পেশাদার ব্যাংকার। তিনি ১৯৯৫ সালে এএনজেড গ্রিন্ডলেজ ব্যাংকে ম্যানেজমেন্ট ট্রেইনি হিসেবে ব্যাংকিং ক্যারিয়ার শুরু করেন। ৩১ বছরের কর্মজীবনে তিনি স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক কাতার, এএনজেড ব্যাংকের মেলবোর্ন প্রধান কার্যালয়, আমেরিকান এক্সপ্রেস ব্যাংক ও সিটি ব্যাংক এনএ তে বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন।

বর্তমানে তিনি টানা সাত বছর ধরে সিটি ব্যাংকের এমডি হিসেবে দায়িত্ব পালন করছেন। এ ছাড়া তিনি বাংলাদেশে সুইফট মেম্বারস অ্যান্ড ইউজার্স গ্রুপের চেয়ারপারসনের দায়িত্বেও রয়েছেন। এর আগে গত বছরের জুন মাসে এবিবির তৎকালীন চেয়ারম্যান সেলিম আর এফ হোসেন ব্র্যাক ব্যাংকের এমডি ও সিইও পদ থেকে পদত্যাগ করেন। এরপর মাসরুর আরেফিনকে সংগঠনটির অন্তর্বর্তী চেয়ারম্যান নির্বাচিত করা হয়।

আপনার প্রতিক্রিয়া কি?

পছন্দ করুন পছন্দ করুন 0
অপছন্দ অপছন্দ 0
ভালোবাসা ভালোবাসা 0
মজার মজার 0
গোস্বামী গোস্বামী 0
দুঃখজনক দুঃখজনক 0
বাহ! বাহ! 0
Md. Firoj Uddin As a passionate news reporter, I am fueled by an insatiable curiosity and an unwavering commitment to truth. With a keen eye for detail and a relentless pursuit of stories, I strive to deliver timely and accurate information that empowers and engages readers.